মালদা

আক্রান্ত কৃষি ও কৃষক জীবন জীবিকা রক্ষা কমিটির ডাকা বিক্ষোভে পুলিশের বাধা, অভিযোগ কমিটির সদস্যদের

আক্রান্ত কৃষি ও কৃষক জীবন জীবিকা রক্ষা কমিটির ডাকে এদিন সভা, ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করা হয়।  ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ বলে অভিযোগ কমিটির সদস্যদের।  

        জানাজায়, বৃহস্পতিবার কালিয়াচকের বালিয়াডাঙা মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হয় কৃষি ও কৃষক জীবন জীবিকা রক্ষা কিমিটির সদস্যরা। পুলিশ তাদের সেই স্থান থেকে সরিয়ে দিলে তারা এক কিলোমিটার ভেতরে সরে গিয়ে সভাটি করে। পরে সভা শেষে মিছিল করে আবার তারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে এলে পুলিশ তাদের সেখান থেকে আবারও সরিয়ে দেয়। 

        এদিন এই কমিটির নেতৃত্বে ছিলেন কমিটির সভাপতি নাকিমুদ্দিন আহমেদ, সম্পাদক সুফল চন্দ্র মণ্ডল, বৈষ্ণবনগরের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, আর এসপির নেতা সর্বানন্দ পাণ্ডে সহ অন্যান্যরা। তাঁদের প্রধান বক্তব্য ছিল, কালিয়াচকের আকন্দবেরিয়া, চৌরিঅনন্তপুর, সাহাবাজপুর, গোলাপগঞ্জ, মোজমপুর প্রভৃতি অঞ্চলে যে জমিতে পোস্ত চাষ হচ্ছে বলে পুলিশ ও আবগারি দপ্তরের অভিযোগ, সেই সমস্ত জমি তারা আগেই সরকারকে দান ও বিক্রি করে দিয়েছে। সেই জমিতে ব্রিজও তৈরি হয়ে গেছে। তবুও মিথ্যা অভিযোগে তাদের জেল খাটতে হচ্ছে। পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে। বিএলআরও অসিফ তাদের পোস্ত চাষের অভিযোগে কেস দিচ্ছে। তাই প্রশাসনের কাছে তাদের দাবী এই অন্যায় কেশগুলো প্রত্যাহার করা হক। নির্দোষ মানুষগুলো যাতে মুক্তি পায়, সেই ব্যাবস্থা করুক সরকার। এদিন এই সমস্ত দাবী নিয়ে তারা তাদের এই কর্মসূচীটি করে।